287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

শিবচর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের আহবানে সংবাদ সম্মেলন

#
news image

বিএনপির নবগঠিত বিতর্কিত আহ্বায়ক কমিটির বাতিলের আহবানে সংবাদ সম্মেলন করেছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শিবচর পৌরসভা বিএনপি।তারা নবগঠিত বিতর্কিত পৌরসভা বিএনপির কমিটি ভেঙে দিয়ে নতুন করে দলের ত্যাগী নেতাদের দিয়ে কমিটি ঘোষণা দেওয়ার দাবি জানান।

শনিবার(২৫অক্টোবর)বিকেলে শিবচর উপজেলার ইলিয়াস আহম্মেদ চৌধুরী পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শিবচর পৌরসভা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন শিবচর পৌরসভার সাবেক সভাপতি ও শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শফিক।

সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন শফিক বলেন' আপনারা জানেন গত ৮ অক্টোবর শিবচর পৌরসভা বিএনপির একটি নতুন কমিটি হয়েছে,যে কমিটি বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছে ।বিগত দিনে জীবনে ঝুঁকি নিয়ে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের অবমূল্যায়ন করা হয়েছে।অনেককেই এ কমিটি তে অন্তর্ভুক্ত করা হয়নি যারা ত্যাগী এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।নবগঠিত পৌরসভা কমিটিতে আওয়ামী লীগের সাথে যারা সরাসরি জড়িত তাদের স্থান দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বিগত দিনে যারা বিএনপি'র নেতাকর্মীদের হামলা করে আহত করেছে তারা বর্তমান কমিটিতে স্থান পেয়েছে।বর্তমান কমিটিতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে কোন ভূমিকা ছিল না।যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামী ছিল তাদের অবমূল্যণ করায় আমরা আজকের সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানাচ্ছি।বিগত ১৭ বছরে আন্দোলন সংগ্রামী যাদের কোন ভূমিকা নেই তাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।আমার প্রশ্ন বিগত সময় যাদের কোনো ভূমিকা নেই তাদের কেন কমিটিতে স্থান দেওয়া হলো?

এ সময় তিনি বলেন কমিটি কোন আলোচনার মাধ্যমে হয়নি।এ কমিটি পকেট কমিটির হয়েছে।বিগত আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদের সাথে কোন আলোচনা না করেই কমিটি করা হয়েছে।আজ যারা পৌরসভার নেতৃত্ব এসেছেন তারা বিগত দিনে কোথায় আন্দোলন সংগ্রামী ছিলেন?যারা নেতৃত্বে এসেছেন তারা কোন হামলা মামলার শিকার হয়নি।জেলা নেতৃবৃন্দকে আমরা বলবো আপনারা এই বিতর্কিত কমিটি ভেঙে দিয়ে দ্রুত ত্যাগী নেতৃবৃন্দকে দিয়ে একটি ভালো কমিটি গঠন করুন।যাতে ত্যাগী কর্মীরা হারিয়ে না যায়।

শাহাদাত হোসেন শফিক হতাশার ব্যক্ত করে বলেন'এ কমিটির মধ্যে বেশিরভাগ বিতর্কিত লোকজনদের স্থান দেওয়া হয়েছে।যাদের কোন রাজনীতি ব্যাকগ্রাউন্ডই নেই তাদের কিভাবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়?একটি কমিটি গঠন করতে হলে আলোচনার প্রয়োজন সে আলোচনার করার কোন সুযোগ দেননি বিভাগীয় ও জেলা টিম।আমরা দলের বিপক্ষে কথা বলছি না আমরা দায়িত্বশীলদের জানিয়ে দিতে চাই সত্যিকার ত্যাগে কর্মীদের দলের মূল্যায়ন করুন।আমরা আবারো বলতে চাই বিতর্কিত কমিটি বাদ দিয়ে নতুন করে একটি কমিটি দেন।যারা নিবেদিত প্রাণ দলে যারা শ্রম দিয়েছে তারা যেন যথাযথ মূল্যায়ন পায়।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন শিবচর পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি,সাবেক শিবচর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন গোমস্তা,আইয়ুব আলী খান,যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গোমস্তা,সহ সাধারন সম্পাদক সবুজ হাওলাদার,শিবচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খান,সাফওয়াত হোসেন,রহমান বেপারী সহ অন্যান্য স্থানীয় নেতকর্মী।

শিবচর উপজেলা প্রতিনিধি

২৫-১০-২০২৫ বিকাল ৬:৫১