287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

সিরাজগঞ্জের চরাঞ্চলের ছনপাতায় ভাগ্য ঘোরে ছিন্নমূল মানুষের

#
news image

ভাঙন তান্ডব আর পলিবাহী স্রোতস্বীনি যমুনা। কখনো শান্ত, কখনো রুদ্রমূর্তি ধারণ করে। গ্রাস করে আবাদি জমি, ভিটেমাটি, গ্রামীণ জনপদ। কখনো বুক উজাড় করে ঢেলে দেয় অনেক কিছু। পানি কমে যাওয়ার পর জেগে ওঠে ভাঙনের ক্ষতচিহ্ন, জাগে চর। মাইলের পর মাইল উর্বর পলিসমৃদ্ধ সেই চরের বুকে গজায় ছন, স্থানীয় ভাষায় যা কাইশা নামে পরিচিত। এবারের বন্যার পানি নামার সাথে সাথে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিশাল চরাঞ্চল জুড়ে শোভা পাচ্ছে ছনপাতার সবুজ রঙ। ঝরে যেতে শুরু করেছে কাশফুল। হেমন্তের আকাশে সাদা মেঘ, আর নিচে হাওয়ায় দোল খাওয়া ছনক্ষেতের সবুজ ধীরে ধীরে বিবর্ণ হয়ে সোনালী রং ধারণ করতে শুরু করেছে।

স্থানীয়রা জানায়, চরাঞ্চলের কয়েক হাজার প্রান্তিক কৃষক এই ছন সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছে। বন্যার পানি নেমে যাওয়ার পর ছনগুলো যখন এক থেকে দেড়ফুট লম্বা হয় তখন থেকেই কৃষকেরা তা সংগ্রহ করে পশুখাদ্য হিসেবে বাজারে বিক্রি শুরু করে। চরে সকল বয়সী মানুষ নিজেদের প্রয়োজনে ছন বা কাইশাগুলো কেটে গরুকে খাওয়ায়। বাজারেও এর বেশ চাহিদা। এরপর ধীরে ধীরে ছনগুলো বড় হলে এতে ফুল আসে। তখন পুরো চরকে মনে হয় একখন্ড সাদা আকাশ।

এরপর হেমন্তের শুরু থেকেই ছন (কাইশা) কাটতে ব্যস্ত সময় কাটান সকলে। কেটে আনা ছনগুলো এক সপ্তাহ শুকানোর পর স্থানীয় হাটে বাজারে বিক্রি করে বেশ টাকা পান তারা। অনেক দূর থেকে ছন কিনতে পাইকার চলে আসে কৃষকের কাছে। স্তূপাকার করে রাখা ছনগুলোকে দরদাম করে কিনে নিয়ে যান তারা।

নতুন মাইজবাড়ি চরের সাবেক ইউপি সদস্য মোকলেছুর রহমান জানান, চরের ছিন্নমূল মানুষ বছরের চার থেকে পাঁচমাস ছন বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এখন ছনগুলো বগুড়ার জেলার শেরপুর উপজেলার কয়েকটি গ্রামে যাচ্ছে ব্যাপক হারে। সেখানে স্থানীয়ভাবে ছন থেকে ডালা, ঝাঁকা, ফুলদানীসহ সংসারের নিত্য ব্যবহার্য অনেক জিনিস তৈরি হচ্ছে। যা এখন দেশের বাইরেও যাচ্ছে।##

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশের মহিষলুটি বাজারে বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে নায়েব প্রামানিক নামে এক পথচারী নিহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নায়েব প্রামানিক (৫০) তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের মৃত রব্বান প্রামানিকের ছেলে। অন্যদিক ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ট্রেনে কাটা পড়ে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছে। 

হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে তাড়াশের মহিষলুটি বাজারে দ্রুতগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস পিছন থেকে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পিকআপ ভ্যানের নীচে চাপা পড়ে পথচারী নায়েব আলী মারা যায়। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে সদর থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কড্ডা এলাকায় ব্রীজের উপর ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা যায়। তার বয়স আনুমানিক ৫০ বছর। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় সে ট্রেনের নীচে কাটা পড়েছে। সংবাদ পেয়ে দুপুরে জিআরপি থানা পুশি মরদেহ উদ্ধার করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

২৫-১০-২০২৫ রাত ৮:৫৮