287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

মেট্রোরেলের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু

#
news image

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। নিহত তরুণের নাম আবুল কালাম। বাড়ি শরীয়তপুর। বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক জানান, ‘বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলে একজন পথচারী নিহত হয়েছেন।’ ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই ব্যক্তির মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেতু বা উড়ালপথ নির্মাণে বিয়ারিং প্যাড একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা পিলারের সাথে উড়ালপথের সংযোগস্থলে বসানো হয়। এর প্রধান কাজ হলো সেতুর ওপরের অংশ (সুপারস্ট্রাকচার) ও নিচের অংশের (সাবস্ট্রাকচার) মধ্যে ভার স্থানান্তরে সাহায্য করা এবং একই সাথে তাপমাত্রার পরিবর্তন, কম্পন ও অন্যান্য বাহ্যিক কারণে সৃষ্ট চাপকে সংকুচিত করে কমিয়ে আনা। এটি অনেকটা কুশন বা বালিশের মতো কাজ করে, যা সেতুর নড়াচড়া ও বিকৃতিকে নিয়ন্ত্রিত রাখে এবং কাঠামোর ক্ষতি প্রতিরোধ করে। এগুলোর প্রতিটির ওজন প্রায় ১৪০ বা ১৫০ কেজি। বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পেও এই বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে।

অনলাইন ডেস্ক

২৬-১০-২০২৫ দুপুর ২:৪