সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে ফেব্রুয়ারিতে নির্বাচন: ধর্ম উপদেষ্টা
লালমনিরহাট জেলা প্রতিনিধি
১-১১-২০২৫ দুপুর ৪:১৭

সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আগামি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডা. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, দেশের সন্ত্রাস, নাশকতা ও সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবিলা করে শান্তি ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতেই সরকারের দৃঢ় অবস্থান অব্যাহত রয়েছে।
শনিবার সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে “সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
ধর্ম উপদেষ্টা বলেন, “বাংলাদেশ এমন একটি দেশ যেখানে শত শত বছর ধরে সব সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। যে শক্তিই সাম্প্রদায়িকতা উসকে দেওয়ার চেষ্টা করুক না কেন, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে। দেশের গণতান্ত্রিক কাঠামো অক্ষুণ্ণ রাখতে নির্বাচন সাংবিধানিক সময়েই অনুষ্ঠিত হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব এ কে এম মমিনুল হক, জেলা জামায়াতের নায়েবে আমীর হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক রকিবুল হাসান, ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব এইচ এম বরকতউল্লাহসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে রাজনৈতিক ভিন্নমত, গোত্র বা ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সৃষ্টি করা সংকট বা বিভ্রান্তি দেশকে পিছনে টেনে নিতে পারে। তাই নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন জনগণকেও সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখতে হবে।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মের নেতা, সুধীজন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং ছাত্র-যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শান্তির জন্য বিশেষ প্রার্থনা ও মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।