287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

কুষ্টিয়ায় বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী মালামাল আটক

#
news image

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক সম্প্রতি পরিচালিত একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ২০০০ ঘটিকায় লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর তত্ত্বাবধানে এবং দিকনির্দেশনায় জেসিও-১০৮৮৪ নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান দল কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন নিমতলা নওদাপাড়া হাইওয়ে রোডে ুআর বি অনিক পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৪,৭০১ পিস মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৳১৪,১০,৩০০/- (চৌদ্দ লক্ষ দশ হাজার তিনশত টাকা)।

০৪ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০১১০ ঘটিকায় জেসিও-৯৪৩৫ সুবেদার মোঃ শাহাবুদ্দিন এর নেতৃত্বে কাজীপুর বিওপি টহল দল সীমান্ত পিলার ১৪৫/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপুর মন্ডলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫৬ বোতল ভারতীয় মদ ও ২,৭০০ পিস চকলেট বাজি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৳১,৫১,৫০০/- (এক লক্ষ একান্ন হাজার পাঁচশত টাকা)।

০৪ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১৬৩০ ঘটিকায় নায়েক জীবন কুমার এর নেতৃত্বে চল্লিশপাড়া বিওপি টহল দল সীমান্ত পিলার ১৫৭/১-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চরপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মোঃ মেহেদী হালসানা (পিতা : মৃত ইব্রাহিম হালসানা, গ্রাম : চরপাড়া, পোস্ট : ইনসাপ নগর, থানা : দৌলতপুর, জেলা : কুষ্টিয়া) কে ০.০০০৫ কেজি হেরোইন ও ৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৳২,২০০/- (দুই হাজার দুইশত টাকা)।ট

আটককৃত মাদক ও চোরাচালানী মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৳১৫,৬৪,০০০/- (পনের লক্ষ চৌষট্টি হাজার টাকা)।

আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ দৌলতপুর থানায় হস্তান্তরপূর্বক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চকলেট বাজি ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন  সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক অভিযানের সফলতা এরই ধারাবাহিরক প্রতিফলন। ভবিষ্যতেও মাদক ও সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

৬-১১-২০২৫ দুপুর ১১:৪৩