287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

দক্ষ জনশক্তিখাতে সহযোগিতা জোরদার করবে জাপান

#
news image

বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া আজ জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা শিনইচির সঙ্গে সাক্ষাৎ করেন।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীও এ সময় উপস্থিত ছিলেন।

ড. ভূঁইয়া আলোচনায় বাংলাদেশ ও জাপানের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন, যা গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার ও আইনের শাসনের অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি বলেন, বাংলাদেশ গত পাঁচ দশকের বেশি সময় ধরে একটি গুরুত্বপূর্ণ জনশক্তি প্রেরণকারী দেশ হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছে এবং বর্তমানে বাংলাদেশের দক্ষ জনশক্তি জাপানের নির্মাণ, সেবা, উৎপাদন ও তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের মে ২০২৫ সালে জাপান সফরকালে দুইটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের কথা উল্লেখ করেন, যার মাধ্যমে আগামী পাঁচ বছরে ১ লক্ষ বাংলাদেশি কর্মী জাপানে প্রেরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ সমন্বয়ের জন্য মন্ত্রণালয়ে একটি “জাপান সেল” গঠনের বিষয়টি আলোচনায় তুলে ধরেন। ড. ভূঁইয়া বাংলাদেশের মধ্যে স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার (SSW) ফিল্ড টেস্ট চালু করার জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং খাদ্য ও পানীয় উৎপাদন, খাদ্য পরিবেশন, শিল্পজাত পণ্য উৎপাদন, মোটরগাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ, বিমান পরিসেবা, এবং জাহাজ নির্মাণ শিল্পসহ অন্যান্য ক্ষেত্রেও পরীক্ষার সুযোগ সম্প্রসারণের অনুরোধ জানান। তিনি স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্পখাতেও অধিকতর সহযোগিতার প্রস্তাব দেন।

জাপানকে চিকিৎসা প্রযুক্তিতে বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে উচ্চমানের ওষুধ আমদানির আহ্বান জানান। সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, জাপানে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির ফলে দক্ষ বিদেশি শ্রমশক্তির প্রয়োজন ক্রমেই বারছে। তিনি এ বিষয়ে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও টোকিওতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সমন্বয় জোরদারের আহ্বান জানান।

বিকেলে, সিনিয়র সচিব আইএম জাপান আয়োজিত মানবসম্পদ সংক্রান্ত সেমিনারে অংশগ্রহণ করেন। প্রায় ২০০টি জাপানি কোম্পানি এই সেমিনারে অংশ গ্রহণ করে।

আন্তর্জাতিক ডেস্ক

৬-১১-২০২৫ বিকাল ৫:৫৩