287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

লালমনিরহাটে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ৫

#
news image

রংপুর ও লালমনিরহাটে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ ও ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

র‌্যাব জানায়, সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে ১০ সেপ্টেম্বর রাত ১০টা ১০ মিনিটে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গংগাচড়া থানার এলাকায় অভিযান চালায়। এ সময় ধৃত আসামিদের ব্যবহৃত কাভার্ডভ্যান তল্লাশি করে ১৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—

১। আব্দুল মোতালেব ওরফে শান্ত (২৫), পিতা-নুর ইসলাম, সাং-মিয়াপুর, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী।

২। মো. ইসরাফিল (২৭), পিতা-মৃত নুর ইসলাম, সাং-মলিয়ারা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।

৩। আরিফ হাসান (১৮), পিতা-বাবলু পাটোয়ারী, সাং-বড় কাগনা, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী।

পরবর্তীতে ১১ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনিটে র‌্যাব-১৩ এর আরেকটি দল লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দলগ্রামে পৃথক অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ধৃত আসামি খিতিশ চন্দ্র রায়ের বসতবাড়ী থেকে ৩০.০৫৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন—

১। খিতিশ চন্দ্র রায় (৪০), পিতা-শ্রী অশ্বিনী, মাতা-শান্তা রানী।

২। দ্বিপালী রাণী রায় (৩৮), স্বামী-খিতিশ চন্দ্র রায়, পিতা-পুলিন চন্দ্র রায়।

সর্ব ঠিকানা: উত্তর দলগ্রাম (পশুরডোবা), থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ এর মিডিয়া উইং নিশ্চিত করেছে যে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লালমনিরহাট জেলা প্রতিনিধি

১২-৯-২০২৫ সকাল ৯:১০