287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

আসন্ন আমন মৌসুমে মূল্য বৃদ্ধিতে ধান ও চাল সংগ্রহ করবে সরকার

#
news image

সরকার আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

প্রতি কেজি সেদ্ধ চালের সংগ্রহ মূল্য ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য গত বছরের তুলনায় এবছর আমন মৌসুমের ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে।

আগামী ২০ নভেম্বর থেকে সারা দেশে আমন মৌসুমের ধান চাল সংগ্রহ শুরু হবে। এই সংগ্রহ অভিযান ২৮ ফেব্রুয়ারি/২০২৬ পর্যন্ত চলবে।

আজ রবিবার মন্ত্রীপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি( এফপিএমসি) এর সভাপতি ড. সালেহউদ্দিন আহমেদ, উপদেষ্টা,অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়।সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ এফপিএমসি'র সদস্যগন উপস্থিত ছিলেন।

সভা শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে খাদ্য উপদেষ্টা বলেন, আমন মৌসুমের ধানের উৎপাদন খরচ বোরো মৌসুমের থেকে কম।কারণ এই সময় বৃষ্টি থাকে, ফলে সেচের খরচ কম হয়,কখনো কখনো সেচ খরচ লাগেই না। তারপরও

কৃষকদের বিষয়টি বিবেচনা করে গত বছরের তুলনায় এ বছর আমন মৌসুমে ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে। আশা করছি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আসন্ন আমন মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

নিজস্ব প্রতিবেদক

৯-১১-২০২৫ দুপুর ৪:৫৯