287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরোর প্রয়াণে ধর্ম উপদেষ্টার শোক

#
news image

বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরোর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ এক শোকবার্তায় উপদেষ্টা প্রয়াত মহাথেরোর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রয়াত ড. জ্ঞানশ্রীর বর্ণাঢ্য কর্মজীবনের কথা স্মরণ করে ধর্ম উপদেষ্টা বলেন, তিনি সুদীর্ঘকাল মেধা, মনন, সৃজনশীলতা ও প্রজ্ঞার আলোয় বাংলাদেশি বৌদ্ধ সমাজকে উদ্ভাসিত করে গেছেন। তিনি বুদ্ধের বাণী প্রচারের পাশাপাশি সমাজ সংস্কার ও জনহিতকর কর্মকাণ্ডে নিবেদিত ছিলেন। ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক কার্যক্রমের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম মহানগরের একটি বেসরকারি হাসপাতালে ড. জ্ঞানশ্রী শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে একুশে পদকে ভূষিত হন।

নিজস্ব প্রতিবেদক

১৪-১১-২০২৫ বিকাল ৬:২০