287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

#
news image

রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে রবিবার (১৬-১১-২০২৫ ইং) রাত ৯টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহত হয়নি।

উপদেষ্টা রিজওয়ানা হাসান নিজেই বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন, প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করেছে।

এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায় আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে, এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন লাগানো ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ ঢাকা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

১৭-১১-২০২৫ দুপুর ১০:২৯