রাজধানীর আদাবরে র্যাবের হাতে বিদেশি রিভলভার সহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক
১৭-১১-২০২৫ দুপুর ১১:২৭

রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকা হতে ১টি বিদেশি রিভলবারসহ ০১ (এক) জন অস্ত্রধারী’কে গ্রেপ্তার করেছে র্যাব-২*।
''বাংলাদেশ আমার অহংকার'' এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায়, রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় অবস্থিত এম.নিব ফার্মার সামনে পাকা রাস্তার ফুটপাতের উপর হতে ১টি বিদেশী রিভলবারসহ অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ হেজবুল আলম রাজু (৩০) কে গত ১৬/১১/২০২৫ খ্রি. রাতে গ্রেপ্তার করেছে র্যাব-২।
অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ১৬/১১/২০২৫ ইং তারিখ রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় অবস্থিত এম.নিব ফার্মার সামনে পাকা রাস্তার ফুটপাতের উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এরই প্রেক্ষিতে র্যাব-২ উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গত ১৬/১১/২০২৫ ইং তারিখ রাতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে আসামী মোঃ হেজবুল আলম রাজু (৩০), পিতা-নুরে আলম, থানা-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে কৌশলে মাদকের বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আসামী মোঃ হেজবুল আলম রাজু (৩০)কে অধিকতর জিজ্ঞাসাবাদ করে আসামীর হেফাজত হতে ১টি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, সে রাজধানীর মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত অস্ত্রধারী আসামি মোঃ হেজবুল আলম রাজু (৩০), মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাদারণ সম্পাদক। র্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।
উদ্ধারকৃত আলামত ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।