287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

নাশকতা আশঙ্কায় কড়া নিরাপত্তা, শরীয়তপুরে বিএনপির বিক্ষোভ

#
news image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’কে কেন্দ্র করে শরীয়তপুরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্ভাব্য নাশকতা ও অস্থিরতা ঠেকাতে ভোর রাত থেকেই কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই মধ্যে জেলার নাওডোবা পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) ভোররাত থেকেই শরীয়তপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলামের নেতৃত্বে জাজিরার নাওডোবা এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা সেখানে স্লোগান, মানববন্ধন এবং তাৎক্ষণিক সমাবেশ করেন। জেলার অন্যত্রও বিএনপির নেতাকর্মীদের একই ধরনের অবস্থান নিতে দেখা যায়।

মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সদস্য ও সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা ও তার সমর্থকরাও নাওডোবা এলাকায় উপস্থিত ছিলেন। বিক্ষোভ চলাকালে তারা শেখ হাসিনার বিচার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। 

শাটডাউনকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা সন্ত্রাসী তৎপরতা রোধে জেলা প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুরো জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরাও টহল জোরদার করেছে। শহরের প্রবেশমুখসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।

পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও সাধারণ দিনের তুলনায় যানবাহন কম দেখায় ভ্রমণকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা গেছে।

অবস্থান কর্মসূচিতে বিএনপি প্রার্থী সাইদ আহমেদ আসলাম বলেন,

জাতীয়তাবাদী দল মাঠে নামলে জনগণও আমাদের সঙ্গে নেমে আসে। আজও তার ব্যতিক্রম হয়নি। দেশের মানুষ খুনি হাসিনার বিচার চায়, তার ফাঁসি চায়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আইনের শাসনে বিশ্বাস করি। শেখ হাসিনা সরকার মানুষ হত্যা করেছে, রাষ্ট্রের অর্থ লুট করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে—এর সঠিক বিচার অবশ্যই হবে।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুন্ডা বাহিনী যদি নাশকতার চেষ্টা করে, আমরা মাঠে থেকেই তাদের প্রতিহত করবো। দেশ রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

শরীয়তপুর প্রতিনিধি

১৭-১১-২০২৫ দুপুর ৩:৪১