287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

শেরপুরে ৫টি গুরুত্বপূর্ণ উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ডাঃ প্রিয়াঙ্কা

#
news image

শেরপুরের ৫টি গুরুত্বপূর্ণ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ও শেরপুর-১ সদর আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন আমি পালিয়ে যাবোনা। ২০১৮ সালে আমার ওপর হামলা করা হয়েছিলো। গাড়ি ভাংচুর করা হয়েছে। আমার মা সহ আমার লোকজনের ওপর হামলাসহ পুলিশি হয়রানি করা হয়েছে। আমি ইচ্ছে করলে পালিয়ে যেতে পারতাম। কিন্তু যায়নি, উল্টো আমি প্রতিবাদ করেছি, প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছি। আমার নেত্রী খালেদা জিয়া জেল খেটেছেন, ৬ বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। স্বামী সন্তান হারিয়েছেন। তবুও দেশ ছেড়ে পালিয়ে যাননি। আমরা খালেদা জিয়ার কর্মী আমরাও পালিয়ে যেতে পারিনা। ডা: প্রিয়াঙ্কা বলেন, আমি এমপি হলে শেরপুর-১ এর জনগণ ও এলাকার উন্নয়ন করবো। ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা গত দুইদিন শেরপুর পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। 

এসময় শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, শেরপুর পৌর বিএনপির আহ্বায়ক পিপি এডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব জাফর আলী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাতসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেরপুর প্রতিনিধি

১৮-১১-২০২৫ দুপুর ১:২৪