287628
শিরোনামঃ
সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয়: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

সাটুরিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

#
news image

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। 

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটোনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মো: খোকন হোসেন এর সভাপতিত্বে প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন সাটুরিয়ার সহকারী কমিশনার (ভুমি) মৌমিতা গুহ ইভা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো: ইউসুফ হোসেন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো: আতাউর রহমান, সাটুরিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মোঃ মজিবুর রহমান সহ আরো অনেকে। মেলায় ৩০টি স্টলে দেশি-বিদেশি শৌখিন ও বাণিজ্যিকভাবে পালিত বিভিন্ন পশুপাখি নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী দেখতে ভীড় জমায় এলাকাবাসী।

সাটুরিয়া প্রতিনিধি

২৬-১১-২০২৫ রাত ৯:১০