287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

ঢাকাস্থ শৈলকুপার দিগনগর ইউনিয়ন কল্যাণ সংঘের ফ্রী মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত

#
news image

ঢাকাস্থ ঝিনাইদহের শৈলকুপার ৩নং দিগনগর ইউনিয়ন কল্যাণ সংঘ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে অবহেলিত গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নের সাময়িক চিন্তা মাথায় নিয়ে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করে ।

 বীরমুক্তিযোদ্ধা জেড এ ওয়াহেদ এর সভাপতিত্বে সকাল ৮ টায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর শুভ উদ্বোধন করা হয়। ২০ সদস্যের চৌকস একদল অভিজ্ঞ ডাক্তার উপস্থিত থেকে রোগী দেখেন। দিগনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নারী, পুরুষসহ নানা শ্রেণীপেশার ২ সহস্রাধিক সাধারণ রোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। সংগঠনের একঝাঁক মেধাবী উদ্দ্যোক্তা সকাল থেকেই দিগনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে কার্যক্রমের আয়োজন করে। হড়রা গ্রাম থেকে সেবা নিতে আসা নাসরিন নাহার বিনামূল্যে চিকিৎসা পেয়ে জানান, এধরনের কার্যক্রমে এলাকার অনেক দু:স্থ মানুষের উপকার হবে। সিংহনগর গ্রামের তোরাব আলী বলেন, এ সংগঠনের ব্যবস্থাপনা ভাল এবং উদ্দ্যোগটি প্রশংসার দাবি রাখে। সংগঠনের কোষাধ্যক্ষ ও আয়োজনের সদস্য সচিব আব্দুর রহমান লিটন জানান প্রথমবারের মত এধরনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে, ভবিষ্যতে এর কলেবর বৃদ্ধি করা হবে। তিনি আরো বলেন প্রধান পৃষ্ঠপোষক রানা গ্রুপের সিও টনি আজাদ তাদের গোটা কার্যক্রমকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। সাংগঠনিক সম্পাদক কেমিস্ট শাহাব উদ্দিন শিহাবের সার্বিক পরিচালনায় সংগঠনের সাধারণ সম্পাদক ফারুকুর রশীদ, সাইফুল ইসলাম, শান্ত হোসেনসহ একঝাঁক মেধাবী প্রগতিশীল চিন্তার সমাজকর্মীরা উপস্থিত থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সামাজিক ও মানবিক কর্মকান্ডে চলমান এ সংগঠন আগামীতে আরো সৃষ্টিশীল কাজে নিয়োজিত হবে। বিদ্যালয় প্রাঙ্গন ছিল সকাল থেকেই নান্দনিক ও উৎসবমুখর। শতশত নারী-পুরুষ শৃঙ্খলার সাথে লাইন ধরে সেবা গ্রহন করেন। সংগঠনের একাধিক সদস্য জানান, মানবতার সেবায় নিয়োজিত সদস্যরা হাসিমুখে নিজ নিজ দায়িত্ব নিয়ে মানবিক ও সামাজিক কর্মকান্ডে ফ্রি মেডিকেল ক্যাম্পিং-এ নিয়োজিত রয়েছে।

স্বেচ্ছায় মানুষের কল্যানে নিবেদিত এ সংগঠনটি দিনে দিনে শৈলকুপার গণমানুষের সংগঠনে রূপান্তর হতে পারে। দিনটিকে ঘিরে এ ক্যাম্পিং এ শৈলকুপার ডক্টরস ল্যাব বিনামূল্যে মেডিকেল টেস্ট-এ সহযোগিতা করেন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে সিনিয়র জুনিয়র অনেক সদস্য ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ প্রতিনিধি

২৮-১১-২০২৫ রাত ৮:২০