287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

লালমনিরহাটে র‌্যাব-১৩ এর অভিযানে বিপুল CHOCO+ উদ্ধার

#
news image

লালমনিরহাট জেলার কালিগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য CHOCO+ এর ১৯৯ বোতল জব্দসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল কালিগঞ্জ উপজেলার ৫নং চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশহাজারী গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল আলম (৪০)–এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় ১৯৯ বোতল CHOCO+ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শরিফুল আলমকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত শরিফুল দীর্ঘদিন ধরে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে সু-কৌশলে মাদক সরবরাহ করে আসছিলেন। অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন তিনি।

ঘটনার পর গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

লালমনিরহাট জেলা প্রতিনিধি

২৯-১১-২০২৫ দুপুর ১:৫০