287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষকের

#
news image

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাঁদাকাটি এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম আযম (৪০) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে আশাশুনি উপজেলা কাঁদাকাটি বাজারে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত গোলাম আজম সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল গফফারের ছেলে। তিনি সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি ও পাইকগাছা ফসিয়া রহমান মহিলা কলেজের শিক্ষক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফিরোজ হোসেন নামে একজন জানান , সকালে ওই কলেজ শিক্ষক এক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষার ডিউটিতে কলেজে গিয়েছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে কলেজ থেকে সাতক্ষীরায় ফেরার পথে কাঁদাকাটি বাজারে দাঁড়ান। 

ওই সময় পিছন থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শামসুল আরেফিন সড়ক দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

২৯-১১-২০২৫ রাত ১০:৪৪