287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

নড়াইলে ভাড়া বাড়িতে চলছে হাইওয়ে থানার কার্যক্রম

#
news image

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে ছোট্ট কয়েকটি রুমের মধ্যে চলছে পুলিশ সদস্যদের থাকা-খাওয়াসহ অফিসের কার্যক্রম। অপরদিকে নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরুর পর প্রায় ৫ বছর বন্ধ রয়েছে কাজ। দ্রুত ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের।

নড়াইল সদর উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে চলছে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের কার্যক্রম। যেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ২০ জন সদস্য বর্তমানে কর্মরত রয়েছেন। নিজেস্ব ভবন না থাকায় চরম বিপাকে পড়েছেন এখানে কর্মরতরা।

এ বিষয়ে সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী এর সাথে কথা হলে তিনি বলেন, আমরা ২০ জন সদস্য এখানে কর্মরত রয়েছি। থাকতে অনেক সমস্যা হয়। নতুন ভবন পেলে সরকারি কাজে আরো গতি বাড়বে।

এ দিকে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মু.সরোয়ার হোসেইন জানান, নড়াইল সদর উপজেলার ব্যাতেঙ্গা এলাকায় দুই একর জমির উপর ৫ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যায়ে ২০২০ সালে তুলারামপুর হাইওয়ে থানার নির্মাণ কাজ শুরু হয়। ২০২১ সালে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজের বিল প্রদানের জন্য আবেদন জানালে তাদেরকে কোনো অর্থ দেয়া হয়নি।

যার কারনে ঠিকাদারদারি প্রতিষ্ঠান কাজ করতে অপারগতা প্রকাশ করে গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দেয়। এরপর থেকে দীর্ঘ ৫ বছর যাবত বন্ধ রয়েছে ভবন নির্মান কাজ। সম্প্রতি পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন করে টেন্ডার হয়েছে। যা প্রায় ৪ কোটি টাকা ব্যয় হাইওয়ে থানার ভবন নির্মাণ করা হবে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে বলে জানান তিনি।

নড়াইল প্রতিনিধি

১-১২-২০২৫ রাত ১০:০