287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

সাটুরিয়ায় কবরস্থান থেকে পাঁচ কঙ্কাল চুরির অভিযোগ

#
news image

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ধানকোড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরেই রাত গভীর হতেই কবরস্থানে অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছিল।পরে দেখা যায় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়ে গেছে। যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে সেগুলোতে প্রায় এক বছর আগের পুরাতন কবর। এই নেক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা ।

ধানকোড়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র অনাচ আলি বলেন, সকালে খবর শুনেই কবরস্থানে যাই। গিয়ে দেখি পাঁচটি কবর খোঁড়া। ভেতরে কোনো কঙ্কাল নেই।

ধানকোড়া নয়াপাড়া গ্রামের মাছুদ রানা বলেন, মঙ্গলবার দুপুরের দিকে জানতে পারি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল কে বা কারা চুরি করে নিয়ে গেছে। পরে কবরস্থানে গিয়ে দেখি পাঁচটি কবর খোঁড়া। কবরের ভিতরে কিছুই নেই ।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, কবরগুলোর মাটি খোঁড়া অবস্থায় দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।

সাটুরিয়া প্রতিনিধি

২-১২-২০২৫ বিকাল ৫:১৪