খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল
বাগেরহাট প্রতিনিধি
৩-১২-২০২৫ বিকাল ৬:৪১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে খানজাহান আলী মাজার মাঠে এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগেরহাট সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য এম এইচ সেলিমের এ আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিল মাদরাসা শিক্ষার্থী, বিএনপির নেতাকর্মী ও বাগেরহাটের সর্বসাধারনের অংশগ্রহণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ ইচ সেলিম।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এম এ এইচ সেলিমের ছেলে মেহেদী হাসান প্রিন্স, সামিট আল হাসান, মেয়ে সাহারা খাতুন সনিয়া, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, সাবেক সংগঠনিক সম্পাদক ও রেডক্রিসেন্টের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান টুটুলসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
দোয়া মাহফিলের পূর্বে সকাল ১০টা থেকে দুপুর ১টা পযন্ত মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন খতম করে। দোয়া মাহফিলে উপস্থিত প্রায় ১০হাজার অংশগ্রহন কারিদের মাঝে খাবার বিতরণ করা হয়।