287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

মানুষ ধানের শীষে ভোট দেবার জন্য মুখিয়ে আছে- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিতা

#
news image

মুন্নু গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রিজ এর চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এবং মানিকগঞ্জ- সাটুরিয়া- ৩ আসানের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, মানুষ ধানের শীষে ভোট দেবার জন্য মুখিয়ে আছে।

তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দরগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার দুপুর ১২ টার দিকে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন। 

আফরোজা খানম রিতা এসময় স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপ কালে বলেন, আমার পিতা সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর কারনেই আজকে ৪ হাজার রোগীদের সেবা দিতে পেরেছি। তিনি মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করে গেছেন। তিনিও মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ফ্রী মেডিকেল ক্যাম্প করেছেন। আমি সাধারণ মানুষের তৃণমূলে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এ ব্যবস্থা করেছি। 

নির্বাচনের পরেও এ মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে জানিয়ে রিতা আরো বলেন, ইতোমধ্যে আমরা মানিকগঞ্জ সদর আজকে সাটুরিয়ার দরগ্রামে করলাম। এর পর ধারাবাহিক ভাবে এ ক্যাম্প পরিচালনা করব। 

তিনি এ সময় আরো বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদীদেও কারনে মানুষ ভোট দিতে পারেনি। তাই আগামীর নির্বাচনে প্রতিটি মানুষ ধানের শীষে ভোট দেবার জন্য মুখিয়ে আছে। আমি নির্বাচিত হয়ে আসলে , যোগাযোগ ব্যাবস্থা আরো উন্নত করব। এর পর চিকিৎসা সেবা উন্নত করব। যাতে মানুষ তৃণমূলে স্বাস্থ্য সেবা পায়। 

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপতালের সহযোগীতায় সকাল ৯টা থেকে এ মেডিকেল ক্যাম্প শুরু হয়ে দিন ব্যাপি চলবে। 

এ সময় মানিকগঞ্জ জেলা ও সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মুন্নু মেডিকেল কলেজের প্রন্সিপাল প্রফেসর এমএ করিম, ড্যাবের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. মো. জিয়াউর রহমান এবং সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ উপস্থিত ছিলেন। 

ড্যাবের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. জিয়াউর রহমান জানান, সাটুরিয়া উপজেলার দরগ্রামে ফ্রী মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, দন্তসহ ১০ টি বিভাগের ৭৫ জন বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রায় ৪ হাজার দুস্থ্যরোগীদের ফ্রি চিকিৎসা পত্র দিয়েছেন। পরে বিনা মূল্যে ঔষধ ও ৪-৫ টি পরীক্ষা সেবাও দেওয়া হচ্ছে। এখানে যেসব জটিল রোগী পাওয়া যাবে। তাদের মুন্নু মেডিকেল কলেজ হাসপতালেও চিকিৎসা সেবা দেওয়া হবে। 

পরে আফরোজ খানম রিতা মানিকগঞ্জ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুস সোবাহান এর নিজ বাড়ি বালিয়াটির বাহ্রা গ্রামে উঠান বৈঠক, ভাটারা বাজার ও বালিয়াটি বাজারে রাজনৈতিক সমাবেশে যোগদান করেন।

সাটুরিয়া প্রতিনিধি

১০-১২-২০২৫ বিকাল ৬:২৫