287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

নানা কর্মসূচিতে মাদারীপুরে মহান বিজয় দিবস উদযাপন

#
news image

মাদারীপুরে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জেলার সর্বস্তরের মানুষ এ ঐতিহাসিক দিবসটি উদযাপনে অংশ নেন।

দিবসটির সূচনায় সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। পরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। সেখানে সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বিজয় মেলার আয়োজন করা হয়। এসব আয়োজনে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে মাদারীপুরবাসী উৎসবমুখর পরিবেশে বিজয়ের এই গৌরবময় দিনটি উদযাপন করেন।

মাদারীপুর জেলা প্রতিনিধি

১৬-১২-২০২৫ বিকাল ৬:৪৯