287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে আগুন

#
news image

দিনাজপুরের সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ আসলামের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮ টা থেকে সাড়ে ৮ টার মধ্যে ঘটেছে এ ঘটনা।

আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ডিফেন্স এর জওয়ানরা এসে আগুন নেভানোর চেষ্টা করেছে। এতে প্রতিমন্ত্রী খালিদ চৌধুরীর বাড়ি কিছুটা রক্ষা পেলেও সাবেক পৌর মেয়র আসলামের বাড়ি প্রায় সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। তবে কোন হতাহতদের ঘটনা ঘটেনি।

স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানিয়েছে, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ চৌধুরী শহীদ শরীফ ওসমান হাদীকে জঙ্গি আখ্যায়িত করে ফেসবুকে যে ভিডিও পোস্ট দিয়েছে তার পরিপেক্ষিতে উত্তেজিত জনতা এই ঘটনা ঘটিয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল ঘিরে রেখেছে বলে জানিয়েছেন, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান মিজান।

ঘটনায় দু'টো বাড়ির আসবাবপত্র ও মালামাল পুড়ে গেলেও কোন হতাহতদের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

২০-১২-২০২৫ রাত ১২:২৪