287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

লালমনিরহাটে স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুরাকুটি স্পোটিং ক্লাবের জয়

#
news image

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সাংকার চওড়া মাঠে আব্দুল মজিদ প্রামানিক ও সামসুদ্দিন প্রামানিক স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি, বিএনপি’র বর্ষীয়ান রাজনীতিবিদ ও রাজপথের লড়াকু সৈনিক জনাব নুরুন্নবী মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদুল, আদিতমারী উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম মিঠু, সদস্য সচিব রিপন এবং খুনিয়াগাছ ইউনিয়ন কৃষক দলের দপ্তর সম্পাদক সাংবাদিক সাদেকুল ইসলাম। এছাড়াও দুর্গাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোস্তফা তার বক্তব্যে বলেন, “ফুটবল কেবল বিনোদন বা শরীরচর্চার মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। বিএনপি বিশ্বাস করে, ক্রীড়াঙ্গনের বিকাশের মাধ্যমেই একটি সুস্থ, সৃজনশীল ও সুন্দর সমাজ গঠন সম্ভব।”

দিনের খেলায় সাংকার চড়া স্পোটিং ক্লাব ও দুরাকুটি স্পোটিং ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে দুরাকুটি স্পোটিং ক্লাব দুই গোলে জয়লাভ করে।

অতিথিরা আরও বলেন, আব্দুল মজিদ প্রামানিক ও শামসুদ্দিন প্রামানিক স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এবং রাজনৈতিক-সামাজিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

লালমনিরহাট জেলা প্রতিনিধি

১৭-৯-২০২৫ দুপুর ৩:৯