287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

কালকিনিতে নদী গর্ভে বিলীন সড়ক, আছে আশ্বাস নেই কোন উদ্যোগ

#
news image

মাদারীপুরের কালকিনি উপজেলার ভালোরধি নদীর কোল ঘেঁষে  আলিনগর ইউনিয়ন ও কালকিনি পৌরসভার সংযোগস্থলে  গত চার বছরের বেশি সময় ধরে নদী গর্ভে ভেঙ্গে গিয়ে বিলীন হওয়ার পথে প্রায় ৫০০ মিটার সড়ক। প্রতিদিন ঝুঁকি নিয়ে নিয়ে কোনমতে  চলছে যানবাহন। দিনে দিনে বেড়েই চলেছে  সড়কের এই অংশে নানান ধরনের দুর্ঘটনা । তারপরেও কালকিনির ফাসিয়াতলা-লক্ষ্মীপুর-পখিরা সড়কটি সংস্কারে নেই কোন উদ্যোগ। আসছে আগামী বর্ষা মৌসুমে সড়কটি বিলীন হওয়ার শঙ্কায় এলাকাবাসী। যদিও পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখার কথা জানায় এলজিইডি।

সরেজমিনে দেখা যায়, মাদারীপুরের কালকিনির ফাসিয়াতলা হয়ে লক্ষ্মীপুর-পখিরা সড়কটি নদী ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হওয়ার পথে। বেশকিছু অংশে সড়কের অস্তিত্ব টিকিয়ে রাখাও দায় হয়ে পড়েছে । পাকা এই সড়ক দিয়ে প্রতিদিন ১০টি গ্রামের মানুষের যাতায়াত। দুর্ঘটনার আশঙ্কায় যান চলাচল প্রায় বন্ধ । স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে দেখা দিয়েছে সড়কে ব্যাপক ভাঙ্গন। এতে দিনের বেলায় কোনমতে চলাচল করা গেলেও সন্ধ্যা হলে বাড়ে আতঙ্ক।

স্থানীয়রা জানায়, সড়কটি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াতের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নেয়া হয় রোগীদের। বিকল্প পথ ঘুরে যেতে পাড়ি দিতে হয় আরো ৭ কিলোমিটার। এতে ভোগান্তির শেষ নেই চলাচল কারীদের। কালকিনির লক্ষ্মীপুর-পখিরা সড়কটি দিয়ে প্রতিদিন এনায়েতনগর, আলীনগর, লক্ষীপুর ইউনিয়নের পাশাপাশি কালকিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের অন্তত ৮-১০ হাজার মানুষ যাতায়াত করেন। পালরদী নদী ভাঙ্গনে ক্ষতি গ্রস্থ হওয়া ৫০০ মিটার অংশে নদী শাসন ও সড়ক মেরামত করা না গেলে আগামী বর্ষা মৌসুমের আগে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এলাকাবাসীর।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের সরজমিনে  অনুসন্ধানের মাধ্যমে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সড়কটি সংস্কার করার মাধ্যমে  এলাকাবাসীর জন্য উপযুক্ত করে তুলবে। 

নিজস্ব প্রতিবেদক

১৯-৪-২০২৬ দুপুর ১০:৫৫