287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

টাইগারের সমীকরণ নির্ধারণে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচ

#
news image

ক্রিকেট এশিয়ার সবচাইতে জমজমাট আয়োজন হলো এশিয়া কাপ। এবারের এশিয়া কাপের ১৭ তম আসরে ডি গ্রুপের আজ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা এবং আফগানিস্তান। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে এই গ্রুপ থেকে কোন দুটি দল সুপার ফোরে খেলবে।

শ্রীলংকা ও আফগানিস্তানের সাথে সুপারফোরের দৌড়ে আছে বাংলাদেশও তবে ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে টাইগারদের।

আফগানিস্তান হেরে গেলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ ও শ্রীলংকা । অন্যদিকে আফগানরা জিতলে সুপার করে খেলবে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে রান রেটে এগিয়ে থাকা যেকোনো এক দল।  

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে  শ্রীলংকা। তিন ম্যাচ খেলে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট  থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ।

আবার টেবিলের তৃতীয় স্থানে আছে দুই ম্যাচে একটি করে জয় ও হারে দুই পয়েন্ট পাওয়া আফগানিস্তান। এই গ্রুপের পয়েন্ট টেবিল বলছে সুপার ফোরের দৌড়ে টিকে আছে শ্রীলংকা বাংলাদেশ ও আফগানিস্তান তিন দলেই।  তবে আজকের ম্যাচের রেজাল্টই বলে দিবে কোন দুটি দল সুপার ফোরে  যাবে । গ্রুপের আরেক দল হংকং তিন ম্যাচে তিনটিতেই হেরেছে । 

সমীকরণ বলছে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে লঙ্কারদের সাথে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। তখন শ্রীলংকার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের পয়েন্ট থাকবে ৪ এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে বিদায় নিবে।

আবার শ্রীলংকার বিপক্ষে আফগানিস্তান জয় পেলে সুপারফোর নিশ্চিত হবে আফগানিস্তানের কারণ শ্রীলংকা ও বাংলাদেশের সাথে সমান চার করে পয়েন্ট হলেও রানরেটে সবার চেয়ে এগিয়ে আফগানিস্তান। বর্তমানে আফগানদের রান রেট ২.১৫০ শ্রীলংকার ১.৫৪৬ এবং বাংলাদেশের -০.২৭০। 

আফগানিস্তানের জয়ে রান রেটের হিসাব বসতে হবে বাংলাদেশ ও শ্রীলংকার।  সেক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে যারা রান রেটে এগিয়ে থাকবে তারাই খেলতে পারবে সুপারফোর। 

বাংলাদেশ সুপার ফোরে উঠতে তাকিয়ে থাকতে হবে আজকের ম্যাচের ফলাফলের দিকে সেক্ষেত্রে  আফগানিস্তানের কাছে ৭০ রান বা তার বেশি ব্যবধানে অথবা ম্যাচের ৫০ বল বাকি থাকতে জিততে হবে শ্রীলঙ্কাকে। 

সুতরাং আজকে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে শুধু আফগানিস্তানের সাথে শ্রীলংকার জিততেই নয় বরং ব্যবধানের দিকেও। 

তাই টাইগার সমর্থকদের মনে যেন  একটাই বাসনা, শ্রীলঙ্কার বড় ব্যবধানে জয়। 

স্পোর্টস ডেস্ক

১৮-৯-২০২৫ সকাল ৯:৩৬