287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

ঢাকায় জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ সমাবেশ

#
news image

বর্তমান সরকারের পূর্ব ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ নানা দাবিতে আজ রাজধানীতে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ করবে। তিন দিনের অভিন্ন এই কর্মসূচি দলগুলো পৃথকভাবে পালন করবে। এ কর্মসূচি সফলে দলগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জামায়াত ছাড়া দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা। প্রথম দিন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

পিআর পদ্ধতি নিয়ে মত ভিন্নতা থাকলেও এই বিক্ষোভ সমাবেশে তাদের অভিন্ন দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। দাবি আদায়ের লক্ষ্যে আগেই দলগুলো বৃহস্পতিবার, শুক্রবার ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করে।

জামায়াতের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। একইভাবে ইসলামী আন্দোলন এক বিবৃতিতে জানায়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাদ জোহর ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। 

এছাড়া বিকালে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের।  

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজধানীর মধ্য এলাকায় একযোগে সাতটি দলের বিক্ষোভের কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের সমাগমে সড়কে যানজটের সৃষ্টি হতে পারে। এ জন্য নগরবাসী দুর্ভোগের সম্মুখীন হতে পারেন। যদিও আজ ও আগামীকাল সকালে বিসিএস পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য এই সাত দল কর্মসূচি বিকেলে করার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

১৮-৯-২০২৫ দুপুর ২:৪০