287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

#
news image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংগ-সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়। 

আটকের পর বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জালিয়াতি মামলায় আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

আটককৃত জুবায়ের হোসেন বাগেরহাট জেলার সরনখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তার পাসপোর্ট নং- B0044820।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি পাসপোর্টধারী জুবায়ের হোসেনকে দর্শনা আইসিপি দিয়ে হস্তান্তর করে।

পুলিশ জানায়, জুবায়ের হোসেন গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। তবে ভারতে অবস্থানকালে বাংলাদেশি ইমিগ্রেশন সিল জালিয়াতি করে ভুয়া গমন দেখান। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে না গিয়েও ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

এরপর দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই তুহিন হোসেন বাদী হয়ে জুবায়ের হোসেনের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর জানান, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

২০-৯-২০২৫ রাত ১২:৫৪

news image
ছবি ঃ জুবায়ের হোসেন