287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

#
news image

মাদারীপুর জেলার শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার(১৯ সেপ্টেম্বর) বিকেলে যৌথ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শিবচরের শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকৈর এলাকার খালেক সরদারের ছেলে নুর আফজাল ওরফে রানা(২২) এবং পৌর সভার কেরানিবাট এলাকার হারুন সরদারের ছেলে সিয়াম সরদার(২২)। 

এদের মধ্যে রানাকে ঢাকার দক্ষিন কেরানিগঞ্জের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে এবং সিয়ামকে নারায়নগঞ্জের থানপুর এলাকা থেকে র‌্যাব ৮ মাদারীপুর ও র‌্যাব ১০ ও ১১ সদর কোম্পানী কেরানীগঞ্জ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। শনিবার(২০ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

র‌্যাব জানিয়েছে, রোববার(১৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শিবচর বাজারের প্রধান সড়কে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে উপজেলার পূর্ব কাকৈর এলাকার নাসির মাদবরের ছেলে রাকিবকে(২৪) কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হলে রাত ১০ টার দিকে সেখানে মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় নিহতের চাচী পারুল বেগম বাদী হয়ে পরদিন শিবচর থানায় ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। 

র‌্যাব ৮ মাদারীপুর গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব ৮ মাদারীপুরের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান,'গ্রেপ্তারকৃতদের শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। র‌্যাবের এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।'

উল্লেখ্য, নিহত রাকিব মাদবর ওই এলাকার মো.কালাম সরদারের ছেলে ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিলেন। তিনি স্থানীয় একটি কলেজের অনার্স চতুর্থবর্ষের শিক্ষার্থী ছিলেন। পরীক্ষার বিবেচনায় তাকে জামিন দেয়া হয়েছিল বলে জানা গেছে। জামিনে মুক্ত হবার পরই প্রকাশ্যে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে।

শিবচর উপজেলা প্রতিনিধি

২০-৯-২০২৫ দুপুর ১১:৪২