287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

সাটুরিয়ায় আসামী কর্তৃক বন্দী ৩ এএসআই উদ্ধার; দুই আসামী গ্রেফতার

#
news image

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী ধরতে গিয়ে আসামী পক্ষে লোকজন দ্বারা পুলিশের ৩ এএসআইকে ঘরে নিয়ে আটকে রাখা ও গালিগালাজের ঘটনায় পিতা ও পুত্রকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। 

ঘটনাটি ঘটেছে শনিবার ২১ সেপ্টেম্বর রাতে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা গ্রামে। 

জানা গেছে, বালিয়াটি ইউনিয়নের গর্জনা গ্রামের মৃত শেখ বান্দুর ছেলে শামসুল হক ধামরাই থানার সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। 

শনিবার রাতে সাটুরিয়া থানার তিন সহকারী উপরিদর্শক রিয়াজুল ইসলাম, কুতুব উদ্দিন, হাফিজুর রহমান গর্জনা গ্রামে শামসুল হকের বাড়ি যায়। সামসুল হকের নামে ঢাকা জেলা আদালত কর্তৃক ওয়ারেন্ট জারির কথা বলায় সামসুল হক জামিনের রি কল দেখানোর কথা বলে নিজ বসত ঘরে নিয়ে বসিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয়। পরে পরিবারের লোকজন ও আত্মীয় দিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে এবং বেধে মারধরের পরিকল্পনা করে। অবস্থার বেগতিক দেখে অফিসার গন সাটুরিয়া থানায় বিষয়টি অবহিত করলে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এবং এ ঘটনায় সামসুল হক ও তার পুত্র আমিরুল হককে গ্রেফতার করে।

সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানায় সামসুল হক ধামরাই থানার একটি সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। আমার অফিসাররা ওয়ারেন্ট তামিল করতে যায়।সে সময় আসামী সামসুল হক তার লোকজন দিয়ে পুলিশি কাজে বাধা প্রদান সহ তাদের ঘরে আটকিয়ে রাখে। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে উদ্ধার করি। সামসুল হক ও তার ছেলে আমিরুল কে গ্রেফতার করা হয়েছে। এএসআই হাফিজুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ঐ মামলায় তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

সাটুরিয়া প্রতিনিধি

২১-৯-২০২৫ রাত ৮:৪১