287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

দেশে স্মার্ট কার্ডধারী কৃষকের সংখ্যা ২ কোটি

#
news image

দেশে বর্তমান স্মার্ট কার্ডধারী কৃষকের সংখ্যা প্রায় দুই কোটিতে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, কৃষি উপকরণ সহায়তা কার্ডের মাধ্যমে কৃষকদের কৃষি উপকরণ ও ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে। কার্ডধারী কৃষকের সংখ্যা বর্তমানে প্রায় দুই কোটিতে উন্নীত হয়েছে। সব কৃষককে স্মার্ট কার্ড প্রদানের জন্য আমরা উদ্যোগ নিয়েছি।

অন্যদিকে, পারিবারিক পুষ্টিবাগান প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে ১০০টি করে মোট চার লাখ ৮৮ হাজার ৪০০টি পারিবারিক সবজি বাগান স্থাপনের কাজ চলছে বলেও জানানো হয় বাজেট বক্তব্যে। এরই মধ্যে দুই লাখ ৫২ হাজার ১৬টি বাগান স্থাপিত হয়েছে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আরও বলেন, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, পাহাড়ি ঢল ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের ভর্তুকির পাশপাশি প্রণোদনা ও পুনর্বাসন সুবিধা দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে, কৃষিখাতে অবদানের জন্য সরকার ‘কৃষিখাতে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি)’ সম্মাননা পদকের প্রবর্তন করেছে এবং ২০২২ সালে প্রথমবারের মত এ পদক প্রদান করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

২-৬-২০২৩ দুপুর ২:৫৩