287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

সৌদির গ্র্যান্ড মুফতির মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদের শোক

#
news image

সৌদি আরবের গ্রান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান সালেহ বিন আব্দুল আজিজ আল আশ-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু ও বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শোক বার্তায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, সালেহ বিন আব্দুল আজিজ আল আশ-শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন উচ্চপদস্থ পণ্ডিত এবং ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শক কণ্ঠস্বরকে হারিয়েছেন। ইসলামের সেবায় তাঁর আজীবন নিবেদন এবং তার অমূল্য পন্ডিতিপূর্ণ অবদান জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। ইসলামী বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে।

সালেহ বিন আব্দুল আজিজ আল আশ- শেখ যিনি স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার জেনারেল প্রেসিডেন্সির পাশাপাশি মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তার পাণ্ডিত্য এবং নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত ছিলেন।

তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজ থেকে উচ্চ শিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি এবং ইসলামী শরিয়ায় বিশেষায়িত ডিগ্রি অর্জন করেন।

সাহেদ বিন আব্দুল আজিজ ১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালের জুন মাসে সৌদি আরবের সাবেক বাদশাহ ফাহাদ তাঁকে শায়খ আব্দুল আজিজ ইবনে বাজ (রহ.)এর উত্তরসূরি হিসেবে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিযুক্ত করেন।

তিনি টানা ৩৪ বছর পবিত্র হজের খুতবা দিয়েছিলেন এবং ২৬ বছর দেশটির গ্র্যান্ড মুফতির দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

২৪-৯-২০২৫ রাত ৯:১৩