287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

বাংলাদেশ পাকিস্তানের ফাইনালে যাওয়ার যুদ্ধ আজ

#
news image

এশিয়া কাপের অঘোষিত  সেমিফাইনালে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শুরুতে অভিষেক এবং শুভমান গিলের ওপেনিং পার্টনারশিপ এর কাছে বোলিং লাইন আপ ঠিকভাবে গতি পায়নি।

পরবর্তীতে ভারতের দলীয় স্কোর ১১২ রানের মাথায় অভিষেক শর্মার আউট হওয়ার পর ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। দুবাইয়ে যে মাঠে ১৬৮ রান তাড়া করে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ সেই মাঠেই ভারতের কাছে মুখ থুবড়ে পড়েছে টাইগারের ব্যাটিং লাইন আপ।

এশিয়া কাপের আজকের অঘোষিত দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে পারবে বাংলাদেশ। 

বুধবার ভারতের কাছে ম্যাচ হেরে বৃহস্পতিবার পাকিস্তানের সাথে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে কোন প্রকার বিশ্রামের সুযোগ পাননি বাংলাদেশ টিম। 

এশিয়া কাপের ফাইনালে আগেই উঠে গেছে ভারত বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে। 

এদিকে এশিয়া কাপের ফাইনালে দৌড়ে বাদ পড়েছে শ্রীলংকা। আজকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের মধ্যে জয়ী দল খেলবে ফাইনালে ভারতের বিপক্ষে। 

গতকালকের প্রথম অঘোষিত সেমিফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশী বলাররা প্রথমে চেপে ধরতে না পারলেও ভারতের ইনিংস ৬ উইকেটে ১৬৮ রানে শেষ করতে বাধ্য করে বাংলাদেশ। এর কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের বোলারদের। শেষ ওভারে স্রেফ ৪ রান দেন সাইফউদ্দিন। ২ ওভারে ৭ রান দেন সাইফ হাসান।

সপ্তম ওভারে বোলিংয়ে এসে টানা দুই ওভারে দুই উইকেট নেন স্পিনার রিশাদ হোসেন। পরে তারই দুর্দান্ত ফিল্ডিংয়ে অভিষেক রান আউট হয়ে ফিরলে ম্যাচে ফেরে বাংলাদেশ।

৭ বলে ৭ রানে থাকতে জাকেরের হাতে জীবন পাওয়া অভিষেক শেষ পর্যন্ত আউট হন ৬টি চার ও ৫টি ছক্কায় ৩৭ বলে ৭৫ রান করে।

এরপরও সুযোগ ছিল বাংলাদেশের। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪৪ রান করার পরও। এরপর পাল্টে যেতে থাকে গল্প। ওপেনার সাইফ হাসান ও তিনে নামা পারভেজ হোসেন ইমন ছাড়া ভারতীয় বোলারদের ধাঁধা মেলাতে পারেননি আর কেউ।

১৯ বলে ২১ রান করা ইমনকে থামিয়ে দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। এরপর ব্যাটারদের কেবল আসা-যাওয়ার গল্প।

এক প্রান্ত আগলে ভারতের বোলারদের সামনে লড়াই করেন সাইফ। ছক্কা মেরে ৩৬ বলে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তিনি।

১৮তম ওভারে দলীয় ১১৬ রানে নবম ব্যাটার হিসেবে আউট হন সাইফ। দুইবার জীবন পেয়ে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫১ বলে ৬৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সাইফ ও ইমন ছাড়া বাংলাদেশের আর কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেনি।

এবার বাংলাদেশের সামনে শেষ সুযোগ। পাকিস্তানকে হারিয়ে সমীকরণ মেলাতে চায় টাইগাররা।

স্পোর্টস ডেস্ক

২৫-৯-২০২৫ দুপুর ১:৪০