287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

যমুনায় ধরা পড়ল ১ মণ ওজনের বাঘা আইড়

#
news image

মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাটের যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির এক বাঘা আইড় মাছ। মাছটির ওজন প্রায় ৪০ কেজি (১ মণ)। দানবাকৃতির এ বাঘাইড় মাছটি বিক্রি হয়েছে ৪৬ হাজার টাকায়। ঢাকার এক মৎস্য ব্যবসায়ী কিনে নিয়েছেন এ বাঘাইড় মাছটি।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে শিবালয় উপজেলার আরিচা ঘাটে মামুনের মাছের আড়তে বাঘাইড় মাছটি তোলা হয়। মাছটি আড়তে তোলা মাত্রই স্থানীয় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমাতে থাকে।

জানা গেছে, শনিবার রাতে উপজেলার যমুনা নদীর এক অংশ থেকে সিরাজগঞ্জের কোরবান আলী নামের এক জেলের জালে ধরা পড়ে এই বাঘাইড় মাছটি।

বাজারে তোলার পর থেকে মাছটি কেনার জন্য অনেক ক্রেতাই দর কষাকষি করতে থাকেন। এরপর ডাকের মাধ্যমে নিতাই নামের ঢাকার এক মাছ ব্যবসায়ী ১১৫০ টাকা কেজি দরে ৪৬ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নিয়ে যান।

মানিকগঞ্জ প্রতিনিধি

২৯-৯-২০২৫ দুপুর ১০:৪৪