287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

ডিএমপির ৫ থানার নিজস্ব ভবনের ফলক উন্মোচন স্বরাষ্ট্র উপদেষ্টার

#
news image

আজ সোমবার রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে আয়োজিত নব নির্মিত পাঁচ থানার ভবনের ফলক উন্মোচন এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী। 

সেখানে প্রধান অতিথির বক্তব্য চলাকালীন  সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী  বলেন, একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে।

অনুষ্ঠানে রাজধানীর আদাবর, কদমতলী, ভাষানটেক, রমনা ও রামপুরা এই ৫ থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করা হয়।

দেশের বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, তবে একটি মহল এই উৎসব ব্যাহত করার চেষ্টা করছে।

খাগড়াছড়ির পরিস্থিতির জন্য ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনকে দায়ী করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় নেতাদের সঙ্গে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা কথা বলেছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি চালাচ্ছে। এসব অস্ত্র প্রায়ই দেশের বাইরে থেকে আসে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খাগড়াছড়িতে আটকে পড়া পর্যটকদের অধিকাংশকে ইতিমধ্যে ফিরিয়ে আনা হয়েছে।

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ-সহিংসতাকে কেন্দ্র করে গতকাল রোববার গুলিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার গুইমারা উপজেলায় এ ঘটনায় ১৩ সেনাসদস্য ও ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও বিচারসহ আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় চলছে জুম্ম-ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ। এ ছাড়া প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অব্যাহত রয়েছে।

পুরাতন রমনা থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. শেখ সাজ্জাদ আলীসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

২৯-৯-২০২৫ দুপুর ৩:১৫