287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ বিসিবির

#
news image

চলতি সেপ্টেম্বরে  এশিয়া কাপ শেষে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি   ওয়েস্ট ইন্ডিজের সাথে হোম সিরিজ শুরু করবে বাংলাদেশ। 

সামনের এই হোম সিরিজ খেলতে আগামী ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে মোট ছয়টি ম্যাচ খেলবে দুই দল। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক লড়াই।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮, ২০ ও ২৩ অক্টোবর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই ডে-নাইট, শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

ওয়ানডে সিরিজ শেষে ২৪ ও ২৫ অক্টোবর থাকবে বিশ্রাম। এরপর ২৬ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। টি-টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সব মিলিয়ে ১৮ অক্টোবর থেকে শুরু হয়ে সিরিজটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

স্পোর্টস ডেস্ক

২৯-৯-২০২৫ রাত ৯:২৭