287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

গুইমারা সহিংসতায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

#
news image

খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে গুইমারা সহিংসতার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

আহত ও নিহতদের পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে জানিয়ে এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, এ সহিংসতায় যারা নিহত ও আহত হয়েছেন আমরা তাদের পরিবারের পাশে থাকব। যারা চিকিৎসাধীন আমরা তাদের চিকিৎসার দায়িত্ব নেব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমবেদনা জানানোর জন্য আজকে আমরা এখানে এসেছি।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার ও গুইমারা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, অবরোধকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের যে ৮ দফা রয়েছে তার মধ্যে আমরা ৭টা অ্যাড্রেস করেছি। আমরা চাই আলোচনার টেবিলে বিষয়টির সমাধান হোক। তারা অবরোধ প্রত্যাহার করলে আমরা ১৪৪ ধারা প্রত্যাহার করবো।

গুইমারায় সহিংসতায় নিহত তিন যুবকের মরদেহের ময়নাতদন্ত শেষে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই তাদের দাহক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন গুইমারা থানার পুলিশের ওসি মো. এনামুল হক চৌধুরী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলে রয়েছে।

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং অপরাপর দোষীদের গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো আজও চলছে। অবরোধের ফলে পৌর শহরের স্বল্পসংখ্যাক ইজিবাইক চলাচল করলেও দুরাপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা এখনো বলবৎ রয়েছে। শহরের চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর, কলেজ গেইট, স্বনির্ভর, জিরো মাইলে পোস্ট বসিয়েছে নিরাপত্তা বাহিনী। বিভিন্ন পয়েন্টে চলাচলকারিদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে।

অনলাইন ডেস্ক

৩০-৯-২০২৫ বিকাল ৭:৪২