287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

শিবচরের কিন্ডার গার্ডেনে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ

#
news image

মাদারীপুর জেলার শিবচরে কিন্ডার গার্ডেনের শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।ঘটনাটি প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে গোপনে সমাধান করতে চাইলেও পরবর্তীতে অভিযোগের ভিত্তিতেই তদন্ত নেমেছে শিবচর উপজেলা প্রশাসন।

ঘটনার বিবরণে জানা যায়'শিবচর উপজেলায় 'প্রভাতী কিন্ডার গার্ডেন 'নামক স্কুলের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে একই স্কুলের শিক্ষক মোঃ মোরশেদ আলমের বিরুদ্ধে।এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক বলেন অভিযুক্ত শিক্ষক মোঃ মোরশেদ আলম ওই শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেন ও বিভিন্ন ভাবে শ্লীলতাহানি করেন।আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।এ ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র ক্ষোভ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।তবে বিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

ভুক্তভোগী চতুর্থ শ্রেণীর ছাত্রী বলেন' ওই স্যার আমাকে জোর করে জাপটে ধরে,গালে চুমা দেয়,জোর করে ধরে আদর করে,শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করে,বুকে টাচ করে তখন আমার খুব ব্যাথা লাগে।এর আগেও স্যার আমাদের অনেকের সাথেই সাথে এমন করেছে।তখন কিছু বললেই স্যার আমাদের ধরে মারে'।

কিন্ডার গার্ডেন স্কুলের অভিভাবকদের অভিযোগ'প্রভাতী কিন্ডার গার্ডেন একটি ছোট শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান।যদি শিক্ষকরা এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন,তাহলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে।তারা বলেন, ইতিপূর্বেও মোরশেদ আলমের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছিল তবে তখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি।ছাত্রী শ্লীলতাহানির বিষয়টির অভিভাবক ও স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অভিযুক্ত শিক্ষক মোঃ মোরশেদ আলম ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করে বলেন,“ওই শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার প্রশ্নই আসে না।ওই শিক্ষার্থী হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সময় তাকে ধরেছিলাম।একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”

শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এইচ এম ইবনে মিজান জানান'খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বিদ্যালয় পরিদর্শন করেছি।এ ঘটনায় নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।তদন্ত এখনো চলমান রয়েছে।তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

শিবচর উপজেলা প্রতিনিধি

১-১০-২০২৫ দুপুর ১১:২