287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ

#
news image

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ হয়েছে। ০১ অক্টোবর রাতে সীমান্ত এলাকায় একাধিক স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনচৌকি বিওপি’র আওতাধীন পূর্ব আমঝোল, ঝাউরানী বিওপি’র আওতাধীন উত্তর ঝাউরানী (হাতিবান্ধা, লালমনিরহাট) এবং রামখানা বিওপি’র আওতাধীন রামখানা (কাজীটারী) এলাকা (নাগেশ্বরী, কুড়িগ্রাম) সীমান্তে টহলদল অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারীরা ধাওয়া খেয়ে মাদক ফেলে পালিয়ে যায়। পরে জব্দ করা মাদকের মধ্যে ছিল ভারতীয় গাঁজা ৫৮ কেজি (মূল্য ২,০৩,০০০ টাকা), ভারতীয় ফেন্সিডিল ৫৮ বোতল (মূল্য ২৩,২০০ টাকা) এবং ভারতীয় ইস্কাফ সিরাপ ৯৯ বোতল (মূল্য ৩৯,৬০০ টাকা)। উদ্ধারকৃত মাদকের মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ২ লক্ষ ৬৫ হাজার ৮শত টাকা।

১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

তিনি স্থানীয় জনগণকে মাদক প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।

অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলিক দক্ষতাকে সীমান্তবাসী সাধুবাদ জানিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

লালমনিরহাট জেলা প্রতিনিধি

১-১০-২০২৫ দুপুর ৪:৩