287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

রাজধানীতে ৫.৫ কেজি মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ২

#
news image

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র‌্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখাল পাড়া এলাকা হতে ০২ জন মাদক ব্যবসায়ী চক্রের সদস্য ১। মোঃ আনিসুর রহমান (৫০) ও ২। মোছাঃ রহিমা (২৮) দেরকে ০১ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাতে ৫.৫ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত ১টি অটোরিকশা জব্দ করা হয়।

৩। ০১ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে যে, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখাল পাড়া সমিতি বাজার এলাকায় একটি বাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য মজুদ করে নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে। উক্ত মাদকদ্রব্য উদ্ধারে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখাল পাড়া সমিতি বাজার এলাকায় র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় অদ্য ০১/১০/২০২৫ ইং তারিখ রাতে উক্ত স্থানে র‌্যাব-২ একটি অভিযান পরিচালনা করে। উক্ত স্থানে ১। মোঃ আনিসুর রহমান (৫০) ও ২। মোছাঃ রহিমা (২৮) আসামিদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাদকের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের অটোরিকশা হতে ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের অধিকতর জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে তাদের ভাড়া বাসা হতে আরো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উক্ত অভিযানে দুই দফায় সর্বমোট ৫.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে তেজগাঁও এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

উপরোক্ত বিষয়ে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক

২-১০-২০২৫ বিকাল ৫:৪১