287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

আপনার সন্তানকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন- অ্যাটর্নি জেনারেল

#
news image

এখানে যারা মা বোনরা আছেন আপনাদের সন্তানদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন। শুক্রবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা সরকারী কলেজ মাঠে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সমাজসেবক রোখসানা হাবিব পলির সভাপতিত্বে সচেতন নারী সমাজের আয়োজনে তিনি আরো বলেন, আপনাদের যত কষ্টই হোক তাদের পড়ালেখার ব্যবস্থা করেন। আমি শৈলকুপার জন্য চেষ্টা করবো যেন প্রত্যেক ঘরে ঘরে বিসিএস ক্যাডার জন্ম হয়।

আমার দ্বিতীয় কথা হলো আপনার সন্তান সন্ধ্যায় বাসায় ফিরে কেমন আচরণ করে তার গতিবিধি লক্ষ্য রাখবেন। আপনার সন্তান যাতে মাদক সেবন না করে, মাদক সেবন করে ফিরে না আসে। কারন আপনার ঘরে যদি মাদক ঢুকে পড়ে তাহলে আপনার পরিবারের ও আপনার জন্য সব থেকে অশান্তির কারন হবে। সে কারনে আপনার সন্তানকে গড়ে তুলতে হলে তার দিকে খেয়াল রাখবেন। তিনি আরো বলেন, আপনার সন্তান যদি মাদকে ঢুকে পড়ে তাহলে আপনারা যদি নিয়ন্ত্রন না করতে পারেন আমাকে ফোন দিবেন। তাকে নিয়ন্ত্রন করার সকল পদ্ধতি আমি প্রয়োগ করবো। তবুও ঐ ছেলেটার জীবন বাঁচাতে হবে। যদি আপনার ছেলে মাদকাসক্ত হয় তাহলে শুধু আপনার অর্থনৈতিক ক্ষতি হবে না, আপনার ছেলের অকালমৃত্যু হবে। 

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, তৃতীয় কথাটি হলো আপনার মেয়ে সন্তান যখন স্কুলে যাবে তখন যদি কোনো ছেলে তাকে ইভটিজিং করে তাহলে আপনারা আমাকে জানাবেন। ঐ বখাটের স্থান হবে শৈলকুপার আলো বাতাস না। তার স্থান হবে ঝিনাইদহ কারাগার। পরিশেষ তিনি নারীদের উদ্দেশ্যে বলেন আমি আপনাদের সমস্ত ভালো কাজের সারথী হয়ে থাকতে চায়। আপনারা আমাকে সহযোগিতা করবেন।

ঝিনাইদহ প্রতিনিধি

৩-১০-২০২৫ বিকাল ৭:১২