287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

লালবাগে রাস্তা দখল করে দোকানপাট করায় সাত জনের জেল

#
news image

রাজধানীর লালবাগ এলাকায় রাস্তার উপর সবজি, মাছ, মুরগি ইত্যাদির দোকান বসিয়ে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে ছয় জনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯২ ধারায় ৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

লালবাগ থানা সূত্রে জানা যায়, আসামিরা ৮-১০ বছর যাবৎ লালবাগ এলাকার বিভিন্ন স্থানে রাস্তা দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। পুলিশের বারবার নির্দেশনা ও জরিমানা সত্ত্বেও তারা অবৈধভাবে পুনরায় ফিরে এসে দোকান বসানো অব্যাহত রাখেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে লালবাগ থানা পুলিশ (৫ অক্টোবর ) রাতে তাদের গ্রেফতার করে।

সোমবার (৬ অক্টোবর) লালবাগ বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) জনাব আরিফুর রহমান আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, একই আদালতে কোতয়ালী থানা পুলিশের দায়ের করা পৃথক মামলায় মিটফোর্ড হাসপাতালে এক নারী রোগীর ব্যাগ থেকে চার হাজার ৫০০ টাকা চুরির অভিযোগে এক নারীকে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল আনুমানিক ১১.০০ ঘটিকায় মিটফোর্ড হাসপাতালে চুরির এ ঘটনাটি ঘটে। কোতয়ালী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেফতার করে লালবাগ সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জনসাধারণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সিটি রিপোর্টার

৬-১০-২০২৫ রাত ৯:৪৯