287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

কুষ্টিয়া পৌরসভায় ডেভেলপারদের দৌরাত্ম্য

#
news image

কুষ্টিয়া পৌরসভায় ডেভেলপারদের দৌরাত্ম্য এখন চরমে। শহরের বিভিন্ন এলাকায় ডেভেলপার কোম্পানিগুলো নির্বিচারে রড, সিমেন্ট, বালি ও খোয়া রাস্তায় ফেলে রাখায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে দেখা দিচ্ছে তীব্র ভোগান্তি। শহরের ব্যস্ত সড়কগুলোতে এভাবে নির্মাণসামগ্রী রাখায় প্রতিদিনই তৈরি হচ্ছে যানজট, দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

এর পাশাপাশি ফ্ল্যাট ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ দিন দিন বাড়ছে। অনেক ডেভেলপার প্রতিষ্ঠান ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেও বছরের পর বছর তা বাস্তবে রূপ নিচ্ছে না। সাধারণ মানুষ আজীবনের সঞ্চিত অর্থ বিনিয়োগ করে ফ্ল্যাট কিনলেও তারা সময়মতো ফ্ল্যাট পাচ্ছেন না। কেউ কেউ আবার ভয়-ভীতি, হুমকি ও দুর্ব্যবহারের মুখে নীরব থাকতে বাধ্য হচ্ছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, চুক্তিতে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহারের কথা থাকলেও বাস্তবে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। এতে ভবনগুলোর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলেছেন, আমরা জীবনের সব টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছি, এখন বুঝে না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি।

এদিকে পৌর কর্তৃপক্ষের তদারকি না থাকায় এসব অনিয়ম আরও বেড়েই চলেছে। নাগরিকদের অভিযোগ যখন রাস্তা দখল করে কাজ চলছে বা চুক্তি ভঙ্গ করে মানুষকে প্রতারণা করা হচ্ছে, তখন কেন প্রশাসন চুপ করে আছে?

কুষ্টিয়া পৌর প্রশাসক মোঃ মিজানুর রহমান জানান, খুব শিগগিরই আমরা ডেভলপারদের তালিকা তৈরি করছি। যারা নিয়ম ভঙ্গ করছে তাদের লাইসেন্স বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ফুটপাত দখল ও রাস্তার উপর নির্মাণসামগ্রী রাখার প্রবণতা বন্ধে অভিযান পরিচালনা করা হবে। কুষ্টিয়াকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়তে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।

সচেতন মহল মনে করছে, এখনই যদি কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে কুষ্টিয়ার নগরজীবন অচল হয়ে পড়বে। ডেভেলপারদের দৌরাত্ম্য রোধে জরুরি ভিত্তিতে পৌরসভা ও প্রশাসনের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

৭-১০-২০২৫ দুপুর ১২:৫৬