287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

মাদারীপুরে সাংবাদিকদের সাথে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত 

#
news image

মাদারীপুর জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় বক্তারা জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েট টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।এ বছর জেলায় ৩ লাখ ৬৬ হাজার শিশু কিশোরদের টিকা প্রদান করা হবে।

জানা যায়, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মঙ্গলবার(৭ অক্টোবর) সকালে মাদারীপুর জেলা সরকারি সমন্বিত মাল্টিপারপাস হল রুমে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার উপস্থিত ছিলেন।কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ পরিচালক কাজী শাম্মীজাহান ভিডিও কনফারেন্সে বিভিন্ন গুরুত্বপূর্ন প্রশ্নের উত্তর দেন।

জেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক হাবিবুল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক নিগার সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা,সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ খলিলুজ্জামান,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম মুন্সী, জেলা সহকারী তথ্য অফিসার বেনজির আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

মাদারীপুর প্রতিনিধি

৭-১০-২০২৫ দুপুর ১:২৪