287628
শিরোনামঃ
সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয়: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বিশেষ অভিযানে মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৪

#
news image

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। খুশি ওরফে খুকি (৩০) ২। অমিত (২৫) ৩। সাগর (৩০) ৪। ইসমাইল হোসেন মালেক (৪০) ৫। মোহাম্মদ আলী (৩২) ৬। আওয়াল ব্যাপারী (৪২) ৭। মিশাল (১৮) ৮। ফয়সাল (১৮) ৯। রায়হান (২২) ১০। ইমরান (২৬) ১১। মামুন (২৫) ১২। রাব্বি (২৫) ১৩। নাইম মোল্লা (২৩) ও ১৪। মঞ্জিল শরীফ অপু (২৩)। এ সময় তাদের কাছ থেকে চারটি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা ও ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

৭-১০-২০২৫ বিকাল ৬:৪২