287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৯ জেলেকে আটক ও জরিমানা

#
news image

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পদ্মানদীতে ইলিশ শিকারের নিষেধাজ্ঞার ৫ম দিনে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে প্রশাসন।এসময় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।আটককৃত জেলেদের জরিমানা করা হয় ৪৫ হাজার টাকা। বৃহস্পতিবার(৯ অক্টোবর) সকাল থেকে রাত ১১ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার নিয়মিত অভিযানের অংশ হিসেবে পদ্মানদীর শিবচরের বিভিন্ন স্থানে উপজেলা মৎস্য অফিস ও প্রশাসন,নৌপুলিশের একাধিক টিম এ অভিযান পরিচালনা করেন। তারা এসময় ইলিশ শিকাররত অবস্থায় ৯ জেলেকে আটক করা হয়।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত ২০ হাজার মিটার কারেণ্ট জাল পুড়িয়ে ধ্বংস করে মৎস্য অফিস।

অভিযানে ঢাকা বিভাগের পরিচালক মো.মনিরুল ইসলাম, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্যা এমদাদুল্লাহ,জেলা মৎস্য অফিসার ড. মোঃ হাদিউজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান,'ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার সময আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।অসাধু জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পদ্মায় জাল ফেলছে।আমরা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করছি।'

শিবচর উপজেলা প্রতিনিধি

১০-১০-২০২৫ দুপুর ৩:২৬