287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

পাটকেলঘাটায় সময়মতো সার পেয়ে আমনের বাম্পার ফলনের আশাবাদী চাষীদের

#
news image

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, কৃষক স্বাবলম্বী হলে স্বাবলম্বী হবে দেশ। কৃষকের মুখের হাসিতে ১৭ কোটি মানুষের মুখের হাসির সমান সফলতা।

আমাদের বাংলাদেশের কৃষকরা বাঁচলেই তো বাচবে দেশ উৎপাদনশীল দেশ হিসেবে চিনবে সমগ্র বিশ্ব বাংলাদেশ নামের মানচিত্রটি। সঠিক সময় সার পেয়ে এবার আমন ধানের বাম্পার ফলনের আশাবাদী কৃষকরা। 

সরে জমিনে দেখা যায় সাতক্ষীরা জেলার তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন পাটকেলঘাটা বাজারের সকল সারের ডিলার পয়েন্টগুলো ঘুরে ঘুরে মনিটরিং করছেন,

কোনরকম সারের সংকট আছে কিনা, কৃষকরা আমন চাষে কোনরকম দুর্ভোগের শিকার হচ্ছে কিনা, কোন ডিলার সারের অধিক মূল্য নিচ্ছে কিনা, সরকারি রেটের বাইরে বেশি টাকায় কোন ডিলার সার বিক্রয় করছে কিনা, এগুলো সরে জমিনে পাটকেলঘাটার ছোট বড় সকল ডিলার পয়েন্ট গুলো এবং সারের গোডাউন গুলোও মনিটরিং করতে দেখা যায় সাতক্ষীরার তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনকে।

এ সময় তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন সাংবাদিকসহ সকলের উদ্দেশ্যে বলেন এ বছর তালা উপজেলায় আমন মৌসুমে তালা উপজেলা জুড়ে ১০ হাজার ১ শত ৭৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

তবে এখনো পর্যন্ত কোনো রকম অতীব প্রয়োজনীয় ইউরিয়া, টিএসপি ও এমওপি সারের কোন সংকট তালা উপজেলায় হয়নি, তালা উপজেলায় আমাদের এখনো পর্যাপ্ত পরিমাণ সার, ইউরিয়াসহ অতি প্রয়োজনীয় সকল কিছু পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে যেটা আমাদের চাহিদা তুলনায় বেশি।

এ সময় তিনি আরো জানান যে, কোন দোকানদার যদি অসাধু উপায়ে সারের সংকট দেখিয়ে বেশি দামে বিক্রয় করার চেষ্টা করে তাহলে আপনারা আমাকে জানালে আমি তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।

তবে আমি এখনো কোন ডিলার বা কোন দোকানের বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ পাই নাই। 

তাৎক্ষণিক একজন কৃষক পাটকেলঘাটা লালচন্দ্রপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান এ বছর আমন ধান চাষে এখনো পর্যন্ত কোন সারের সংকট আমি শুনি নাই এবং কোন দোকানদারের কাছ থেকেও আমি বেশি দামে সার ক্রাই করি নাই। এবছর আমি আমন ধান চাষ করেছি ৩ বিঘা জমিতে, এবং আমি এবার সঠিক সময়ে সার কীটনাশক পাওয়াই আমন ধানে বাম্পার ফলনের আশাবাদী।

এবং অন্য একজন কৃষক কুমিরা ইউনিয়নের মোঃ মোবারক আলী কে দেখা যায় পাটকেলঘাটা বাজারের বড় ডিলার পয়েন্ট কেশব শাধুর দোকানে ইউরিয়া ক্রাই করতে, তখন তাকে জানতে চাইলে তিনি জানান এ বছর আমি ১৪ বিঘা জমিতে আমন ধান চাষ করেছি, এখনো পর্যন্ত কোন রকম ইউরিয়া, টিএসপি, পটাস, কীটনাশক সহ কোন সারের সংকট আমি দেখি নাই।

আমার চাষের যাবতীয় মালামাল আমি এই দোকান তথা কেশব বাবুর দোকান থেকে ক্রাই করি, কখনো আমার কাছ থেকে সংকট দেখিয়ে বেশি দামে বিক্রয় করেন্নি এবং আমি যখন যা চেয়েছি তখন সেটা পেয়েছি।

এবার আমন ধন চাষে সঠিক সময়ে প্রয়োজনীয় সার হাতে পাওয়ায় আমি এবার আমন ধানে বাম্পার ফলনের আশাবাদী।

এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজীরা খাতুন বলেন, এবছর চলতি আমন ধান চাষ মৌসুমে, কোনরকম সার কীটনাশকের সংকট না থাকায় আমরা চাহিদার তুলনায় বেশি ফলনের আশাবাদী।

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

১৫-১০-২০২৫ বিকাল ৭:২২