287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

৭টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

#
news image

সাতটি চোরাই মোটরসাইকেলসহ মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। চাঁদ মিয়া (৩০) ২। জাহিদ মাতব্বর (২২) ও ৩। দিপু মালাকার (৩১) । এ সময় তাদের হেফাজত থেকে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউ রাস্তার পূর্ব প্রান্তে পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার পাশ থেকে গত ৫ আগস্ট ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ০২:২৫ থেকে ০২:৪৫ ঘটিকার মধ্যে মোঃ ফাহাদ (২৫) এর নিজ নামীয় একটি সবুজ রঙের ১৫০ সিসি Hero Hunk মোটরসাইকেল অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় চুরির মামলা রুজু করা হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় নরসিংদী জেলার পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত চাঁদ মিয়াকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে চাঁদ মিয়া জানায়, চোরাইকৃত মোটরসাইকেলটি তার সহযোগী জাহিদ মাতব্বর এর সহায়তায় চুরি করে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অন্তর্গত দিপু মালাকারের কাছে বিক্রি করা হয়। চাঁদ মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে আভিযানিক দল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে দিপু মালাকারকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ০২:১০ ঘটিকায় গ্রেফতার করে। এ সময় তার বসতঘরের সামনের গ্যারেজ থেকে মামলার চোরাইকৃত সবুজ রঙের Hero Hunk মোটরসাইকেলসহ মোট ৭টি বিভিন্ন মডেলের চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে, দিপু মালাকার ও চাঁদ মিয়ার তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকা থেকে তাদের সহযোগী জাহিদ মাতব্বরকে (১৬ অক্টোবর) সকাল আনুমানিক ০৬:১০ ঘটিকায় গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, জাহিদ মাতব্বর মোটরসাইকেলের মালিককে অনুসরণ করত এবং চাঁদ মিয়া মালিক দূরে সরে গেলে সুকৌশলে মোটরসাইকেলের লক ভেঙে চুরি করত। এরপর তারা টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত দিপু মালাকারের কাছে বিক্রি করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক

১৬-১০-২০২৫ দুপুর ৪:৭