287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

#
news image

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ আব্দুল জলিল (৩৯) ২। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ হাবিবুর রহমান (৪৭) ৩। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা যুবলীগের সদস্য মোঃ শওকত আলী ওরফে শওকত ছৈয়াল (৪৫) ও ৪। ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ আতিকুর রহমান (৫৪) ।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিকাল আনুমানিক ০৫:৩৫ ঘটিকায় রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি মিরপুরের অস্ত্র ও মাদক টিম গ্রেফতার করে। রাত আনুমানিক ০৯:২৫ ঘটিকায় হাতিরঝিল থানাধীন মগবাজার চৌরাস্তা থেকে ডিবি রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম হাবিবুর রহমানকে গ্রেফতার করে। অন্যদিকে যাত্রাবাড়ীর মিরহাজিরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় শওকত আলী ওরফে শওকত ছৈয়ালকে গ্রেফতার করে। সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম বান্দরবান জেলায় অভিযান পরিচালনা করে মোঃ আতিকুর রহমানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সিটি রিপোর্টার

১৭-১০-২০২৫ বিকাল ৭:৩৪