287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

শিবচরে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

#
news image

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মাদারীপুর জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর নিজ বাড়ি শিবচরের বাহাদুরপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার(১৮অক্টোবর) বিকেলে মাদারীপুর জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ও ২০১৮ সালের নি্র্বাচনে মাদারীপুর -১ বিএনপির মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ সময় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।এ সময় তার পক্ষে সার্বিক পরিচালনা করেন তার ভাই শাহাদাত হোসেন নাসরু সিদ্দিকী।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠানে বক্তারা বলেন'বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় যার অবদান অনস্বীকার্য তিনি হলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া।তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।

বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করে জেল জুলুম,নির্যাতনের শিকার হয়েছেন।তিনি মিথ্যার সাথে আপোষ করেননি।বেগম খালেদা জিয়া অসুস্থ,সকলে তার জন্য প্রান খুলে দোয়া করবো।আমরা দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আবারো বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন।আগামীর নতুন বাংলাদেশ গঠনে আমরা তার নেতৃত্বের আশায় থাকবো।সৃষ্টিকর্তার কাছে প্রত্যাশা বেগম খালেদা জিয়াকে সুস্থতার সহিত যেন আমাদের মাঝে দ্রুত ফিরিয়ে দেন'।

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম দিপু,অন্যতম সদস্য আজমল হুদা চৌধুরী ইথু,পৌরসভার বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হেমায়েত হোসেন খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক কামরুজ্জামান মিলন,সদস্য সচিব মনজিল রহমান সিহাব,উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাওন চৌধুরী,উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক সাত্তার উকিল,উপজেলা তাঁতীদলের সাবেক আহবায়ক ফারুক হোসেন মাদবর,উপজেলা যুবদলের নেতা লিজন চৌধুরী,ওসমান বেপারী,মিজান শিকদার,শিবচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমান,শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নাসির হাওলাদার,মোঃ সুমন ফকির,জেলা ওলামা দলের সদস্য শাহাআলম চৌকিদার সহ উপজেলা ও পৌরসভা সহ বিভিন্ন স্তরের বিএনপির নেতৃর্বৃন্দ।  

শিবচর উপজেলা প্রতিনিধি

১৮-১০-২০২৫ রাত ৮:২২